অথচঃ কেউ জানেনা।
- মেহেদী হাসান আইয়ুশ
ধরো,
শ্রাবণ সন্ধ্যে নামার আগেই ফুঁসে ওঠে ঢেউ,
রোজ কতটা কান্না জমাই—ঠিক জানে না তো কেউ।
মেঘেরা শুধু আকাশ জানে,
বৃষ্টি জানে ভেজা ক্ষত,
নোনা জলের কাছে গিয়ে
শিখেছি আমি নীরবতার অর্থ।
ধরো,
জোয়ার এলে সমুদ্রও তার বুকের কথা কয়,
আমি শুধু চুপ করে থাকি
আমার ভেতরেও তো এমনই এক সমুদ্র রয়।
রোজ একটু একটু করে
জমে থাকে না-বলা কথার ঢেউ,
তুমি ছাড়া আমার কান্নাগুলো
ঠিক কতটা গভীর
তা জানে না তো কেউ।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।