অনুভূতির স্পর্শ
- মেহেদী হাসান আইয়ুশ
আমি স্পর্শ না করা পর্যন্ত তুমি কুমারী
এ কথা শরীরের নয়,
এ কথা আমার বিশ্বাসের।
তোমার গায়ে হাত রাখার আগে
আমি ছুঁতে চাই তোমার নীরবতা,
তোমার চোখের ভাষা,
তোমার ভেতরে লুকিয়ে থাকা
অগণিত না-বলা কথা।
ভালোবাসা তো দখল নয়,
ভালোবাসা এক অদৃশ্য অঙ্গীকার
যেখানে স্পর্শের চেয়েও পবিত্র
দুটি মানুষের পারস্পরিক সম্মান মর্যদার।
তাই তোমাকে ছুঁয়ে
তোমার অতীত মুছে দিতে চাই না,
শুধু তোমার বর্তমানের পাশে
নিঃশব্দে দাঁড়াতে চাই।
কারণ কুমারীত্ব কোনো শরীরের পরিচয় নয়
মানুষের পবিত্রতা থাকে
তার ইচ্ছায়, তার সম্মতিতে,
আর ভালোবাসার সত্যতায়।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।