অর্জন
- মেহেদী হাসান আইয়ুশ
হারানোর মতো অর্জন কিছু নেই,
পাওয়ার মতোও আর কিছু বাকি নেই;
যা ছিল; সময় নিয়ে গেছে,
যা নেই; তার জন্য কোনো অভিযোগ নেই।
কিছু মানুষ এসেছিল,
থাকার প্রতিশ্রুতি নিয়ে নয়
শুধু শিখিয়ে যেতে,
কীভাবে শূন্য হাতেও
একজন মানুষ পূর্ণ হয়ে বাঁচে।
তাই আজ আর হারানোর ভয় নেই
অর্জনেরও নেই কোনো মোহ;
জীবন যদি সবটুকু নিয়ে নেয়,
তবুও বলবো
হারানোর মতো অর্জন কিছু নেই।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।