আকাশে কত তারা
- নাদিম উদ্দিন
আকাশে কত তারা
নিচে আমি একা।
এক বসে গুণে যাই
আকাশের তারা।
আকাশে যত তারা সবই যেন
রাতের খেলা,
সব এসে ভীড় জমায়
রাতের আকাশে;
দিন হলে সরে যায়, যেন
আলোয় বিরোধ।
তবু আমি বসে থাকি
রাতের আশায়
রাত হলে ভেসে উঠে
তারাদের দল।
তাদের নিয়েই যেন আমার
জীবনের চলাচল।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।