আনন্দকে বলছিা

আনন্দকে বলছি

- উষসী

যার ভালোবাসার কাছে হার মেনেছি
যার ভালোবাসা নতুন করে বাঁচতে শিখিয়েছে
যার ভালোবাসা বার বার পরাজিত করে দেয়
যার কাছে হয়েছি চিরঋণী
সে আর কেউ নয়
আমার প্রেম - আনন্দ।।

যার যত্ন ভালোবাসা
সময়ের সাথে কাছাকাছি আসা
যার চিন্তা চেতনা জুড়ে শুধুই আমি
তাকে কি ফেরানো যায়??

আনন্দ,
নামের মতই যে আনন্দে মাতিয়ে রাখে
ভুলিয়ে দেয় জীবনের আক্ষেপ
যার সঙ্গ মুছে দেয়
জীবনের যত ক্ষোভ
জীবনের দীর্ঘ যাত্রায়
তাকেই তো সঙ্গী করা যায়।।

আনন্দ তোমাকেই বলছি,
তুমি আমার জীবনের বড় আশীর্বাদ
এই জীবনের বড় প্রাপ্তি
বেঁচে থাকার অবলম্বন
সারাজীবন এভাবেই আনন্দ বিলিও
নিজের মতো করে তুমি স্বকীয়
সারাজীবন আমার মুখে
এভাবেই হাসি ফুটিও।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।