আমার দেশে মাটিা

আমার দেশে মাটি

- shamsul Huq

আমার দেশে মাটি
হীরার চেয়েও খাটি,
কোথায় গেলে পাবে নাকো
এমন পরিপাটি।
আমার দেশের হীরা মনির
খোজ রাখিনা মোরা,
ছোট একটা সিমের ভেতর
হাজার কোটি টাকায় ভরা।
গরীবের পকেটেও অর্থ আছে
বুঝে গেছে তারা,
অল্প মেয়াদের মিনিট, এমবি কিনতে
ক্ষনিকের জন্য ভাবিনা মোরা।
আমার দেশের টাকা পয়সার খনির খবর
জেনে গেছে তারা,
নিজের হাতেই পাচার করছি
লক্ষ কোটি টাকা তাদের কাছে মোরা।
আমার দেশের চেয়ার-টেবিল
আমার দেশের সব,
বিদেশের মাটিতে বসে
নিরব ব্যবসায় নাইকো কলরব।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।