একটা তুমি হোক
- মেহেদী হাসান আইয়ুশ
তোমাকে দেখার পর মনে হলো
এবার আমারও একটা তুমি হোক;
যার কাছে দিনের শেষে
ক্লান্ত পৃথিবীটা রেখে
নির্ভার হয়ে একটু ঘুমানো যাক।
একটা মানুষ হোক,
যাকে হারানোর ভয় থাকবে,
অভিমানে যার নীরবতাও
নিজের বলে মনে হবে।
তোমাকে দেখার পর মনে হলো
জীবনে সবকিছু পাওয়া জরুরি নয়,
শুধু কোনো এক হৃদয়ের ভেতর
আমার জন্য
একটা ছোট্ট জায়গা হোক।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।