কঠোর পথের যাত্রী
- মোঃ আবু তালেব
ধূলিধূসরিত পথ, গন্তব্য সুদূর,
কর্তব্যের ভার কাঁধে, নাহি অবসর।
অন্তরে বিশ্বাস দৃঢ়, ন্যায়ের পতাকা হাতে,
কালের বিচারশালায়, উত্তর দিতে হবে সাথে।
ক্লান্তির অবসানে মিলিবে অনন্ত লয়,
ঘুচিবে সকল দ্বন্দ্ব, জীবনের অভিনয়।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।