করিব আজ রঙ্গ লীলা
- মোঃ আবু তালেব
করিব আজ রঙ্গ লীলা-
আজ আমি শ্যাম, তুমি রাই।
নাচো গো গোপিনী যত-
ডুবি প্রেমের যমুনায়।।
প্রাণনাথের দরশনে-
ফাগুণ লেগেছে মনে।
পলাশ ফুটিছে বনে,
কুকিলা ঐ কুহূ গায়।
নাচো গো গোপিনী যত-
ডুবি প্রেমের যমুনায়।।
যুবতি কামিনী বঁধু
ঢেলে দাও কমলামধু ।
আমি আজ নন্দের যাদু-
পাকা মাঝি ভাঙা নায়।
নাচো গো গোপিনী যত-
ডুবি প্রেমের যমুনায়।।
রাধিকা তুই যদি হবি-
তবেই না শ্যামলে পাবি।
মরিলে বাঁচিয়া যাবি,
না মরিলে বাঁচা দায়!
নাচো গো গোপিনী যত-
ডুবি প্রেমের যমুনায়।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।