কালা

কাল

- Foyes Ullah Al Fahim

তুমি বংশীবয়ান সুর,
মিশে আছো এই মাঠির হৃদয়ে, জুড়ে অসীম অন্ত:পুর।
আমি রাজ্য, আমি রাজা...
আমি স্বর্ণ খচিত সিংহাসনে নির্যাতিত প্রজা।
আমি সোনার চামচে দুধ পেয়ালা, মাটির হাড়িতে ঝোল;
আমি বারেক মাঝি'র ময়ূরপঙ্খি, তাঁতে বোনা মাস্তুল।

আমি ভেঙে গড়ি নতুনত্বে, ভুল করে বাঁচি শুদ্ধচিত্তে...
চলো শিখি পড়ি, কাজ করে খাই; বুঝি তারে যারা ঘাম বেঁচে চলে, পেশী'তে যাদের চিতার শক্তি, ক্ষুধা আর খোদায় চরম ভক্তি-
পাপ করে ভুলে, সন্ধানে থাকে মহামহিমের দু'হাত তুলে..!
চলো মগজ বাধাই, নিরহংকারে, শুদ্ধাচারে-
ছিঁড়ে খাই অন্তরাত্মা'র জৌলুস'কে...
রক্ত পানি করি, ঘাম বানাই...
পৃথিবীর তৃষ্ণা মেঠাই নোনাজলে...


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।