জান্নাতের সুধা
- Afrin Supti
মনটা খারাপ, ভীষণ খারাপ
চোখ যে ভেজা অশ্রুতে
রইবে না আর এসব কিছুই
যখন থাকব জান্নাতে।
জান্নাতে ওই ফুল বাগিচায়
রইব মোরা আনন্দে,
থাকবে না আর কষ্ট ক্লেশ
থাকব মিশে সানন্দে।
কিসের হিংসা কিসের বিদ্বেষ!
সব খারাপের হবে শেষ।
পাব মোরা রবের দিদার
হলে মুত্তাকি আর নেককার
এটাই হবে বড় পাওয়া
পূরন যেন হয় মোর চাওয়া।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।