তোমার নেশা
- মেহেদী হাসান আইয়ুশ
তোমার নেশা অন্য সব নেশাকে হারিয়ে দেয়,
তুমি মানে; মাতাল, পাগল, বেহিসাবি এক ঢেউ;
তোমার নাম এলেই কেন
শান্ত মানুষটাও হয়ে যায় অস্থির কেউ?
তুমি মানে চোখের ভেতর
অকারণে জ্বলে ওঠা কোনো আগুন,
তুমি মানে যুক্তিহীন এক হাসি
হাহ্, হাহ্, হাহ্
যার কোনো কারণ নেই,
তবু থামারও কোনো কারণ নেই।
তোমাকে ভাবলেই মনে হয়
পাগলামিই বুঝি সবচেয়ে সুন্দর স্বীকারোক্তি;
তুমি মানে-মাতাল,
তুমি মানে-বেহাল,
তোমার হাসি এক অদ্ভুত পাগলামি,
তোমার নামেই জমে কত রঙিন বদনামি;
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।