দীর্ঘশ্বাস
- মেহেদী হাসান আইয়ুশ
আমার দীর্ঘশ্বাসগুলোকে ধারণ করে
বাতাস উড়ে বেড়ায় বেয়াড়া প্রেমিকের মতোন,
তোমার জানালায় গিয়ে থামে
তোমার চুলে জড়িয়ে থাকে সারাক্ষণ।
আমি তাকে বলি
“ফিরে এসো, এতটা বেয়াড়া হয়ো না,”
সে হাসে, ছুটে যায়,
তোমার গন্ধ নিয়ে ফিরে আসে
যেন আমারই অগোচরে
তোমাকে ভালোবেসে ফেলেছে সে-ও।
কী অদ্ভুত এই বাতাস
আমার কষ্ট বয়ে নিয়ে যায়,
তোমার দুয়ারে রেখে আসে;
আর ফিরে এসে আমার কানে বলে
তোমার দীর্ঘশ্বাসের চেয়েও
তোমার ভালোবাসাই বেশি ভারী।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।