নন্দের যাদু
- মোঃ আবু তালেব
করিব আজ রঙ্গ-লীলা
আজ আমি শ্যাম, তুমি রাই।
নাচো গো গোপিনী যত
ডুবি প্রেমের যমুনায়।।
প্রাণনাথের দরশনে-
ফাগুণ লেগেছে মনে।
পলাশ ফুটিছে বনে-
কুকিলা ঐ কহু গায়।।
যুবতী কামিনী বঁধু-
ঢেলে দাও কমলা মধু।
আমি আজ নন্দের যাদু-
পাকা মাঝি ভাঙা নায়।।
রাধিকা তুই যদি হবি-
তবেই না শ্যামলে পাবি।
মরিলে বাঁচিয়া যাবি-
না মরিলে বাঁচা দায়।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।