নাফা
- মেহেদী হাসান আইয়ুশ
একটা চুমুর অভাবে
ভীষণ মাথাব্যথায় ভুগছি,
প্রেমিক হয়েও আজকাল
নাপাতেই ভরসা খুঁজছি।
কী অদ্ভুত এই প্রেমের ব্যাকরণ
ওষুধ আছে, তবু আরোগ্য নেই;
মাথাব্যথার কারণটা জানা,
তবু তার কোনো প্রেসক্রিপশন নেই।
একটা চুমু নাকি সব ব্যথা সারায়
এমন কথা শুনেছি বহুবার;
অথচ আমার কপালটাই এমন,
প্রেম আছে-চিকিৎসক নেই,
আর নাপাই শেষ অবলম্বন আবার!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।