সোমত্থ এ গাঁয়ের মাঝখানে
সেই রাধাপুকুর- পাপড়ি ঢাকা
তলদেশ ওপারে ফুল
পুকুরের পাড় নলিনী ঘাস
শান বাঁধানো ঘাট
শ্যাওলার দাগ
স্নানের শব্দ
যেন বা পারদের ওঠা নামা
গাভিন বর্ষনে উপচে পড়া
ঘনগন্ধা গৌর জল।
আমাদের এ গাঁ পোয়াতি হয়
স্নানের ভিতর
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।