প্রিয় সন্ধ্যে মালতীা

প্রিয় সন্ধ্যে মালতী

- জাহাঙ্গীর মাসুদ

মাগরিবের আজান আর শোনা হলো না। তোমার বাড়ির পাশের মসজিদের মুয়াজ্জিন মধুর সূরে আযান দিতো আজ থেকে আর শোনা হলো না। বোবা বন্ধ কবর ঘরে হয়তো কিছুটা শব্দ এসে পৌঁছাবে কিন্তু তার উত্তর দিতে পারবো না।

এরপর আর কোনোদিন কথা হবে না আমাদের। শুধু মনে থাকবে, আমরা একসময় অনেক কথা বলেছিলাম। আমার মৃত্যুর খবর পেলে বুঝবে আর কোনো কথা বাকী নেই। তবে আমার কবরে পৌঁছালে অচেনা কোনো নেকি বুঝে নিব দোয়া করেছে কোনো প্রিয়জন।

তুমি যত্ন নিও। তোমার বাড়ির পাশের দোকানে যে টিয়াপাখি খাঁচায় বন্দী তুমি তাকে কিছু বাদাম খাইয়ে দিও। আর একটুখানি খবর নিও, সে তোমার নাম মুখস্থ করেছে কীনা!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।