প্রেমের সমাধিা

প্রেমের সমাধি

- উষসী

লতা মঙ্গেশকরের সেই গানের মতো
প্রেম একবার এসেছিল নীরবে
আমারই এই দুয়ার প্রান্তে
সে তো হায় - মৃদু পায়
এসেছিল পারিনি তো জানতে।।

কিন্তু আমার বেলায় প্রেম জানান দিয়েই এসেছিল
নীরব প্রেম নয় - উথাল পাতাল প্রেম
যে প্রেম ভুলকে ঠিক করে দেয়
অন্যায়কে ন্যায় করে দেয়
যে প্রেমের মাতাল নেশা প্রেমান্ধ করে দেয়।।
তখন বয়স ছিল অল্প - এই ধরো ১৪/১৫ বছর
রাত জেগে কথা বলা
ভবিষ্যত স্বপ্নের আঁকিবুঁকি।।

প্রেমে পড়ে পড়ালেখা লাটে উঠে গেলো
পরীক্ষার রেজাল্ট খারাপ হলো
সবকিছু গোল্লায় গেলো
বাসায় জানাজানি হলো
বাবা মায়ের বকুনি খেয়ে প্রেমের নেশা কেটে গেলো
সেখানেই হয়ে গেলো প্রেমের সমাধি।।

হা হা হা হা হা


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।