প্রেম খুঁজিা

প্রেম খুঁজি

- আতাউল হাকিম আরিফ

কতগুলো শব্দ উপহার দিয়ে তাঁকে বললাম
কবিতা সাজিয়ে নিয়ো।
সে বললো- কবিতা বুঝিনা, শব্দই ঢের ভালো,
প্রতিটা শব্দ দিয়েই কল্পনার রং মেখে নেবো,
স্বপ্ন ওড়াবো।

দুটি চোখ খুঁজে প্রকৃতি, আকাশ এবং মৃত্তিকা
এবং নি ঘাটে চুপচাপ বসে থেকে প্রেম খুঁজি!


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।