বুকের ভেতর জেগে উঠে নীলাভ চোখা

বুকের ভেতর জেগে উঠে নীলাভ চোখ

- আতাউল হাকিম আরিফ

কৌশোরের লাল শার্টের মায়া হয়তো আর নেই
তথাপি সূর্যরশ্মির দিকে তাকিয়ে থেকে
বিকেলের লাল আভা দেখতে ভালবাসি,
তদ্রুপ ভালবাসি তোর লাজরাঙ্গা মুখ!

তোর মুখের প্রতিবিম্ব- আমার বুকের শব্দ,
তোর নিশ্বাসে, ছায়ায়, মায়াচক্রে আমার আবদ্ধ পৃথিবী
তরঙ্গায়িত কোরাসে-
যেমনটি রূপান্তরিত হতে থাকে নক্ষত্র
আমিও তোর সহাস্য বুকে ঝাপাতে থাকি উদ্যত লালসায়।

অবাধ হাওয়ায় উড়তে থাকি-
বুকের ভেতর জেগে উঠে তোর নীলাভ চোখ
মধ্য দুপুরের উজ্জ্বলতার চেয়েও
বিপুল উজ্জ্বল, উত্তপ্ত আমার বুকে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।