বৃষ্টির কবিতাা

বৃষ্টির কবিতা

- যুবক অনার্য

বৃষ্টিতে ভেজা সামান্য কিছু নয়
ভিজতে হলে আকাশে ভাসতে হবে মেঘ
মেঘের সংগে মেঘের হবে বিয়ে
মেঘকে হতে হবে গর্ভবতী
তারপর প্রসববেদনা -
এতোকিছুর পরে তবেই তো বৃষ্টির দেখা
তোমাকেও পেতে হবে ফুরসত
অথবা অফিস কিংবা বাজারে যাবার বেলায়
ভুল করে ছাতা বাড়িতে ফেলে যেতে হবে
দুইপাশে বৃক্ষ-সারি মাঝখানে নিবিড় সড়ক
সংগে তোমার প্রেমিকা এক শোভা পেতে হবে

বৃৃষ্টিতে ভেজা সামান্য আয়োজন নয়
বৃষ্টিতে ভিজতে হলে মাথার উপরে
একটা মস্ত আকাশ তুলে নিয়ে
দুর্দান্ত হেঁটে যেতে হবে


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।