বেডরুম
- আতাউল হাকিম আরিফ
জলের বুকে দৃশ্যমান প্রকৃতির মতো তুমিও বড্ড উদাসীন
সন্মুখে বাতাস খুঁটে আগুন ধরেছে, জ্বলছে নিঃশব্দ প্রেম!
যেমনটি জালানাবিহীন অনেকগুলো ঘর-
শব্দহীন স্বপ্নের মতো পাঁয়চারি করছে।
স্খলিত পোশাকে হঠাৎ-ই বে-আব্রু হাওয়ার মতোই দমকা বেগ
রক্তজবার মতো লাল হয়ে ওঠে বুকের তীব্রতা
এরইমধ্যে একদিন সন্তর্পনে জেগে ওঠে শাকিরার গোপন বেডরুম।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।