বেহিসেবী ঋণা

বেহিসেবী ঋণ

- উষসী

আয় বুঝে ব্যয় করো
ভবিষ্যতের সঞ্চয় গড়ো
লোকদেখানো বাজে খরচ
সময় থাকতে বন্ধ করো।।

এক পুরুষে গড়ে ধন
এক পুরুষে খায়
আরেক পুরুষ এসে দেখে
খওয়ার কিছু নাই
তাই, এক পুরুষেই সব ধন
করো নাকো শেষ
বুঝেশুনে ব্যয় করো
সঞ্চয়ের অভ্যাস গড়ো
হিসেব করে চলতে শিখো
তবেই জীবন হবে বেশ।।

বেহিসেবী খরচে হবে
ঋণে জর্জরিত
মান সম্মান হারিয়ে তখন
থাকবে সদা আতঙ্কিত।।

পাওনাদারের টাকা ফেরত
দিতে ব্যর্থ হলে
সম্মান যেটুকু ছিল
সবই যাবে চলে।।
আড়ালে - সামনাসামনি সবাই
করবে হাসাহাসি
তাই সঞ্চয়ের ক্ষেত্রে কখনো
করোনা গড়িমসি।।

ঋণের জালে আটকে গিয়ে
হারাও যদি বসতভিটে বাড়ি
ভেবেছো কি কখনো তুমি
তখন কোথায় দেবে পাড়ি।।

তাই, হেলাফেলা না করে
বাজে ব্যয় বন্ধ করো
আয় বুঝে ব্যয় করো
দূরে থাকো ঋণের বোঝা থেকে।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।