ভালোবাসার বিদ্যে..
- মেহেদী হাসান আইয়ুশ
যেহেতু তুমি যাবেই চলে,
আমাকে শিখিয়ে যেও
শূন্যতাকে ভালোবাসার বিদ্যে।
শিখিয়ে যেও কীভাবে
তোমার অনুপস্থিতির সঙ্গেও
নিরবে দিন কেটে যায়,
কীভাবে তোমাকে না পেয়েও
তোমার স্মৃতিকে আগলে রাখা যায়।
তুমি চলে গেলে
ঘরটা হয়তো আগের মতোই থাকবে,
শুধু তার প্রতিটি কোণে
তোমার না-থাকার শব্দ বাজবে।
তাই যাও
যদি যাওয়াই তোমার নিয়তি হয়;
শুধু যাওয়ার আগে
এতটুকু শিখিয়ে যেও
কীভাবে শূন্যতাকেও
ভালোবাসা যায় তোমার মতো করে।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।