ভালোবাসার বৃষ্টিা

ভালোবাসার বৃষ্টি

- উষসী

এলোমেলো স্বপ্নে
হুটহাট চলে আসো তুমি
ঘোর লাগা স্বপ্নেই
মুখোমুখি তুমি আর আমি।।

কখনো রাস্তায়, কখনো নিমন্ত্রণে
হুট করে চলে আসো
ঘোর লাগা স্বপ্নে
ঘুম ভেংগে জেগে দেখি
সবই ছিল স্বপ্ন
মনের কোণে সযত্নে রেখে
আছি তোমাতেই মগ্ন।।

ভালবাসি কিনা জানিনা
স্বপ্নের রেশ মাথা থেকে
সরাতেও পারিনা
এভাবেই রোজ চলে এসো স্বপ্নে
দেখা হোক একদিন শুভ কোনো লগ্নে
মুখোমুখি দুজনার হোক শুভদৃষ্টি
সেই থেকে হয়ে যাক ভালোবাসার বৃষ্টি।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।