এখন আর মনের খোঁজ রাখিনা
মন কিসে ভালো হয়, কিসে খারাপ হয় তাও জানিনা
মাঝে মাঝে ভাবি মন টা কি গেলই মরে?
তা না হলে মন টা কেন এমন করে?
আমার মন রয় না আমার মত
মন টা শুধু কষ্ট নেয়, সাথে দু: খ আছে যত
মনরে আমি শুধাই - ওরে মন কেন এমন করিস?
কেন এত কষ্ট নিয়ে বৃষ্টি হয়ে ঝরিস?
কেনই বা কালো মেঘে ঢেকে থাকিস তুই
আয় না সব কষ্ট ভুলে একটু ভালো রই।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।