মৃত্যুর পরও তুমি

মৃত্যুর পরও তুমি

- মেহেদী হাসান আইয়ুশ

তোমার মৃত্যুশোক কাটিয়ে উঠি
অন্য এক ভালোবাসার ছায়ায়;
তবু রাত গভীর হলে
তোমার স্মৃতিই ফিরে আসে মায়ায়।

ভুলে যাবার কত আয়োজন,
কত নতুন নামে ডাকি মন;
তবু পুরোনো সেই দিনগুলো
নিঃশব্দে করে যায় আগমন।

কত রজনী পাশাপাশি ছিলাম
চাঁদ জানে, জানে নীরব ঘর;
আজ তুমি নেই, তবু তোমার স্মৃতি
আমার একাকীত্বের সহচর।

দ্বিতীয় প্রেমে নিজেকে খুঁজি,
প্রথম প্রেমের শূন্যতায় হারাই;
তোমাকে ভুলতে যতই চাই,
ততই তোমাকেই ফিরে পাই।

হয়তো মানুষ চলে যায়,
কিন্তু ভালোবাসা কোথাও যায় না
নতুন হৃদয়ে আশ্রয় নিলেও
পুরোনো হৃদয়টা মরে না।

তোমার মৃত্যু শোক কাটিয়ে উঠি,
দ্বিতীয় প্রেমিকার চুম্বনে
ভুলে যাবার চেষ্টা করি;
কতো রজনী শুয়েছিলাম দুজনে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।