মেয়ে, আমার সাথে সমুদ্রে যাবে?
- মেহেদী হাসান আইয়ুশ
মেয়ে, আমার সাথে সমুদ্রে যাবে?
শহরের যত ক্লান্তি আছে,
সবটুকু জলে ভাসিয়ে দেবো।
তুমি বসবে নীলের ধারে,
আমি শুনবো ঢেউয়ের স্বরে
তোমার না-বলা কথাগুলো।
সূর্য ডুববে, সন্ধ্যা নামবে,
আকাশ জুড়ে পাখি ফিরবে
আমরাও ফিরবো,
তবু রেখে যাবো
দুজনের কিছু অসমাপ্ত বিকেল
সমুদ্রের বালুচরে।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।