ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ
ব্যস্ত জীবন বড়,
ভিড় দেখি ওই সামনে আমার,
কত নারী ও নর।
চলছে সবাই নিজ উদ্যোগে,
করতে নিজের কার্য,
পাচ্ছে নিজের পারিশ্রমিক,
হয়েছে যাই ধার্য।
কেউ বা সুখী, কেউ নয় সুখী,
কেউ বা বড়ই কষ্টে,
কারোর মাথায় আছে বড় বোঝা,
সংসার-ভার পৃষ্টে।
নেই তো সময় কারোর হাতে,
অন্যের কথা ভাবার,
এই তো জীবন, ব্যস্ত বড়ই
আজকে তোমার আমার।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।