শূন্যে লেখা প্রেমের শপথ
- মো: আবু তালেব
আকাশের ওই শূন্য পাতায় হাত বাড়িয়ে আজ,
লিখেছি এক কঠিন শপথ, ভেঙেছি লোকলাজ।
আমাদের এই প্রেম তো নয় কোন সস্তা ফুলের মালা,
এ যেন এক অবাধ্য জেদ, বুকে জমানো জ্বালা।
মেঘের গায়ে যে নাম আমি একদা এঁকেছি,
ঝড়ের রাতে সেই নামেরই মশাল জ্বেলেছি।
বিধাতা যার কপাল জুড়ে লিখেছে শুধু খরা,
তার কাছে এই শূন্য আকাশেও হাত বাড়িয়ে মরা!
মুছতে পারে হাওয়ার ঝাপটা হাতের লেখা যত,
বুকের ভেতর জ্বলবে ক্ষোভ অক্ষতের মতো।
তুমি আমি আজ হারিয়ে গেলেও এই আঁধারের রাতে,
আঁকা থাকবে অমর শপথ মহাশূন্যের পাতে।
নুইয়ে মাথা বাঁচিনি কেউ, ভাঙবো নিয়তিরে,
ফিরিয়ে নেব আমাদের প্রাপ্য নদীর তীরে।
আজকে যা শূন্যে লেখা, কালকে মাটিতেই,
ফসল হয়ে জন্মাবে সে—সন্দেহ তো নেই!
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।