বহু বহু পথ হেঁটে চলেছি আপন গৃহ ছাড়ি,
একে একে করে সব ছেড়েছি ঝরছে তবু বারি।
দূর অজানায় কে জানে আছে, আরো কত পথ বাকি?
হাসি ফোটা মুখ, সুখ খোঁজা দিন সব গিয়েছে ছাড়ি।
রোদ-বৃষ্টি, কাদা-মাটি-জল মন তবু খোঁজে ধীরে—
সব ভুলে গিয়ে তবুও এ দুচোখ তোমাকেই খুঁজে ভিড়ে।
কত কিছু ভাবি, কত কি যে ছাপি ওই একখানি মনে;
সব ছেড়ে তবু তোমার চাওয়া কত আশা আজও বোনে।
সহস্র পথ, শত রাস্তা, কত কত অলিগলি—
পায়ে পায়ে আসে এক চিন্তা যায়নিকো ভুলে ফেলি!
আলোতে আলোতে আর কতদূর, দূর দিগন্ত ছুলে—
সৃষ্টির সব অজানা পেরিয়ে যদি তোমার দেখা মেলে!
তোমার আশার প্রদীপ খানি আঁধারেও দেয় আলো,
গভীর আঁধারে জোনাকিরা এসে মুছে দেয় সব কালো।
অনেক রাতে ঘন জঙ্গলে হাসনাহেনার ঘ্রাণে—
অনুভবে যেন আসো আরো কাছে, খুঁজে ফিরি তার পানে।
ঘন কুয়াশা মৃদু মৃদু আলো ফের নতুন দিন,
শিশির ফোটায় নেই তবু তুমি, লাগে যেন কেন হীন!
অতল সাগরের অসীম পাড়ে প্রতি বালুকণা জুড়ে,
আপন মনে খুঁজি তোমায় কত যে নতুন সুরে;
ধূসর দিনের পথ ভোলা আলো দিয়ে সবকিছু বাদ,
রঙিন আলোয় খুঁজে ফিরি তোমা, নব নব দিনরাত।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।