সুখপাখি তুই আয় আয়
আমার কাছে ছুটে আয়
দুটি ডানায় উড়ে উড়ে
ধরা দিবি আয়।
আমার মনে দুঃখ অনেক
কাটিয়ে দিবি তুই
তোকে ছাড়া কার কাছে
দুঃখের কথা কই?
সুখপাখি ও সুখপাখি
আয়-না আমার কোলে
উড়ে এসে বস না তুই
দুটি ডানা মেলে।
দুজন মিলে কিছুটা সময়
আয় না গল্প করি
তোকে মনের কথা বলে
বুকটা হালকা করি।
মনের ভেতর জমা কষ্ট
পাহাড়সম বোঝা
সুখপাখি তুই ফুড়ুৎ করে
সুখ বিলিয়ে যা।।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।