সুন্দর মনের কামনা

সুন্দর মনের কামনা

- মোঃ আবু তালেব

জগৎ জুড়ে শান্তি আসুক,
শঙ্কা কাটুক মনে,
প্রীতির আলো ছড়িয়ে পড়ুক
ভোরের অনুক্ষণে।

স্বার্থ বাঁধন টুটে যাক আজ,
মুক্ত মনের টানে,
নতুন জীবন জাগুক আবার
সবার মলিন প্রাণে।

হিংসা-বিদ্বেষ দূরে সরিয়ে,
হাত ধরি আজ সবার,
আলোর পথে চলুক মানুষ,
খুলুক মুক্ত দুয়ার।

মিথ্যে কথার কুয়াশা ছিঁড়ে,
সত্যি জাগুক বুকে,
সুখের ছোঁয়ায় হাসুক ধরা,
সবাই বাঁচুক সুখে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।