সেই দিন হবে সব হিসেবের পালা...া

সেই দিন হবে সব হিসেবের পালা...

- সৌম্যজিৎ রায়

চায় কেউ কত কি, কি যে চায় তারা,
যায় না বোঝা তো, সব হয় দিশেহারা,
অপরের অর্থে যে হতে চায় ধনী,
হতে চায় সমাজের নয়নের মণি।

চায় তারা জগতের করুণা ও দয়া,
নিভৃতে তারা দেখো বেলাজ, বেহায়া।
অপরের ক্ষতি চায় যে কোনো প্রকারে,
আসে না তো সমাজের কিছু দরকারে।

এহেন মানুষে গেছে সমাজটা ভরে,
ভয়ে পায় তারা, যদি প্রশাসন নড়ে?
আশঙ্কা অমূলক নয় তারা জানে,
আজ নয় কাল, হবে বদল জীবনে।

সেই দিন হবে সব হিসেবের পালা,
রুদ্ধ হবেই হবে মিথ্যের গলা।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।