স্নেহের বারিধারাা

স্নেহের বারিধারা

- Umm Abrar

যাদের মাধ্যমে এই পৃথিবীতে মোর আগমন
দিয়েছি কি তাদের প্রাপ্য মর্যাদা, করেছি কি যতন?
বুকের সব ভালোবাসা উজার করে দিয়ে বড় করেছে যারা
আমায়
তাদের ছেড়ে অন্য জায়গায় রয়েছি কি করে আমি? -
সেটাই ভাবায় আমায়
ছিলাম তাদের আদরে আর অনেক ভালোবাসায়
সেই স্মৃতি এখন বারে বারে মোরে যে শুধু কাঁদায়
দিয়েই শুধু গিয়েছে তারা, চায়নি কোন প্রতিদান
তবে কেন তাদেরকেই করতে হল কন্যাদান?
বলা হয়নি কখনোই তোমাদের ভালোবাসি বাবা-মা
কষ্ট, ব্যাথা পাও যদি মোর থেকে, করে দিও মোরে ক্ষমা
জন্মের পরে যেমন করে রেখেছিলে ওই বুকে
মরন যেন হয়গো মা তোর সেই বুকের 'পরে।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।