অঘ্রানেতে ধান এলো সূর্যি মামা মাঠে
খোকন তখন ধান বুনেছে নিত্যনতুন পাঠে
ধানে গানে নবান্নে এলো ধানের বান
খোকন তখন নয়া পাঠের খুঁজছে অভিধান
মাঠের পরে মাঠ পুড়েছে শস্য যাবে হাটে
আকাশ জুড়ে মেঘ করেছে শীত নামবে তাতে
বাবার মাথায় ধানের গোছা ছেলের পাঠে ধান
বৈদ্যভিটার চরে জাগে ছোট্ট একটা গাঙ
মুক্ত আকাশ মুক্ত পাঠ সুর গান লয় হেসে
খোকন চলছে পাঠের ঠেলায় ভেসে দূরের দেশে
সেই সুরেতে পিতার বুক স্বপ্নের দিন বুনে
পিতা বুনেছে শীতের শস্য সোনালী অঘ্রানে
সাদা সাদা অতিথি পাখি আর শ্যামলী মায়ের বঙ বৌঠান হয়ে সাজছে খুকি গায়েতে সোনা রঙ
হেনা কামিনী গন্ধরাজের ঘ্রাণে আসছে ওরা বাংলায়
এদিক সেদিক চায় যে খুকি আর কোথায় যেন পালায়
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।