অনন্তের আহ্বান ও পথচলা

অনন্তের আহ্বান ও পথচলা

- ফাহমিদা আক্তার অর্ষা

সব দিকে ধ্বনিত হয়, ‘চিরন্তন শান্তির আবাসস্থল।’
লোকে বলে, ‘কষ্ট ও দুঃখের নিরাময়স্থল।’
হবে সকল ক্লান্তি আর অবসাদের অবসান,
থাকবে না কোনো অশালীন ও মিথ্যা জবান।
ফেরেশতাগণ ধ্বনিবেন, ‘তোমাদের প্রতি সালাম’;
মুত্তাকিগণ জপিবেন, ‘ইয়া রাহমান।’

ওহে মানুষ জাতি,
তুমি কি পারিবে সেখানে যাতি?
পৃথিবীর সকল সুখ-সম্বল ছাঁড়ি?
দিতে হবে তোমায় বহু পথ পাড়ি;
ত্যজিতে হইবে মোহ-ঐশ্বর্য, বাড়ি-গাড়ি;
করিতে হইবে তোমার হৃদয় খাঁটি—
তবেই তুমি জিনিবে পুলসিরাত পাড়ি।।

হে উম্নাতি মুহাম্মদ,
কর তোমার খোদার উপাস,
অনুসরণ কর ‘দ্বীন আল ইসলাম’;
ছোট-বড় সকলের তরে রাখিবে ‘সালাম’,
মনে-প্রাণে বিশ্বাস করিবে ‘আহাদ’;
তবেই তুমি লভিবে ‘ফিরদাউস জান্নাত’।।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।