কোনো এক কবিতায় হয়তো,
তুমি আছো, আমি নেই।
কোনো এক গল্পের পাতায়,
আমি আছি, তুমি নেই।
কোনো এক উপন্যাসে হয়তো,
ছিলাম দুজন পাশাপাশি,
একই গল্পের দুটি চরিত্র,
বুনেছিলাম স্বপ্ন-রাশি।
অথচ সেই উপন্যাসের,
শেষ পৃষ্ঠাটি আজও পড়া হয় না—
যেখানে ছিলে তুমি আর আমি,
সেখানে এখন কেউই নেই।
তেমনই তোমার-আমার সম্পর্কটি,
একদিন উপন্যাস হয়েছিল।
কত স্বপ্ন, কত গল্প নিয়ে,
একটি অধ্যায় রচিত হয়েছিল।
অথচ সময়ের পরিক্রমায়,
হারিয়ে গেছে তার প্রতিটি পাতা—
উপন্যাসটি আজও রয়ে গেছে,
শুধু নেই তার গল্পের কথকতা।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।