আমরা নবীন

উৎসর্গ : কপোতাক্ষ পরিবার, চবি

আমরা নবীন
নতুন ভোরের আলো হয়ে,
আশার প্রদীপ বুকে জ্বেলে,
অচেনা পথকে আপন করে,
চবির ; সবুজ নীরবতায় দাঁড়িয়ে,
অভয় হৃদয়ে শপথ নিয়েছি ,
অভিলাষের আলো ছুঁতে ।

আমরা নবীন
স্বপ্ন আমাদের দীপ্ত শিখা ,
চেষ্টা আমাদের উত্তম দিশা,
আমরা এসেছি শিখতে , ভাঙতে এবং গড়তে ,
এসেছি মাথা উঁচু করে বাঁচতে ।

আমরা নবীন
কপোতাক্ষের স্নীগ্ধ হাওয়ায় বেড়ে ওঠা ,
খলিফাতাবাদের বীর বংশধর,
জাহানাবাদের গণ্ডি পেরিয়ে ,
ইসলামাবাদের পথ ধরে ছুটে আসা ,
চবির সবুজ প্রান্তরে ,
স্বপ্নের দিগন্ত ছুঁয়ে দেখতে ।

আমরা নবীন
শুধু আজকের অতিথি নই ,
আগামীর দায়িত্ববাহী কর্ণধর।
এই পাহাড়ের বুকেই গড়বো,
সেরা আত্নপরিচয় ।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।