2টি কবিতা · 15 বার পঠিত
আব্দুল্লাহ আল নোমান একজন নবীন কবি ও সাহিত্যপ্রেমী। তাঁর পৈতৃক নিবাস যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া পৌরসভার মহিরণ গ্রামে। চার ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তাঁর বাবা মোস্তাক আহমদ পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবা ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিজ ওয়ার্ডে পরপর দুইবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মা নাজমুন নাহার (নাজমা) একজন গৃহিণী; তিনি পূর্বে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। শৈশবে মক্তবে শিক্ষার হাতেখড়ির পর তিনি তাঁর মায়ের বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে বাঘারপাড়া মডেল মাদ্রাসায় পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভের পাশাপাশি দশম শ্রেণিতে অর্জন করেন জিপিএ-৫। এরপর তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পন্ন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়নরত। সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে তাঁর কবিতার জগতে পথচলা। সামাজিক বাস্তবতা, প্রকৃতি, জীবনবোধ ও ধর্মীয় ভাবনা তাঁর লেখার অন্যতম অনুষঙ্গ।