গাঁয়ের ছেলে - মোঃ এসপিএস শুভ

গাঁয়ের ছেলে - মোঃ এসপিএস শুভ

- কবি এসপিএস শুভ

গাঁয়ের ছেলে শহর গেলো
দেখবে ঘুরে-ঘুরে,
হাসি খুশি মুখটা তাহার,
হারায় গেলো দূরে।

শহর গিয়ে লোকের ভিড়ে
হলো করুণ দশা!
ফাঁসলো কোথায় গাঁয়ের ছেলে,
হলো সর্বনাশা!

শহর থেকে গাঁয়ে ফিরে
সাজে শহর বাবু,
গাঁয়ের লোকে পাগল বলে
হয়ে যায় যে কাবু।

গাঁয়ের ছেলের চলন-বলন
হারিয়ে গেলো হায়!
অহংকারী ভাবটা নিয়ে,
আজ হলে অসহায়।

ভাবটা কেন ধরো তুমি?
থাকো মিলে মিশে,
সবার সাথে খেলা করতে
ব্যথা লাগে কিসে?


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।