বসন্ত আসেনি ফিরে

বসন্ত আসেনি ফিরে

- আব্দুল্লাহ আল নোমান

স্মিত হাসির মাধুরীতে ফুটতো, কৃষ্ণচূড়ার তোড়া,
চিরচিন নয়নবাণে চিত্ত যেত, অচিনহারা।
সুধাসিক্ত স্বরলহরী লয়ে যেত, বিষাদ যত,
পরিমলে সিক্ত হতো, জীবনকানন সর্বাঙ্গ।

পূর্ণিমাতে চাঁদ উঠেছে, জোছনাবিহীন সরিত জল,
পুষ্প ফুটিবার ক্ষণ জেনেও, কুঁড়ি খোঁজে অন্ধকার।
অমোঘ সেই বিধিলিপে, বিলগ্ন হলো পথরেখা,
স্মৃতিসিক্ত বাট অন্তে, রহিলো কেবল নির্জনতা।

কত বসন্ত ঝরে গেলো, অতিক্রান্ত ঋতু শত,
চিরচিন লোচন খোঁজে, স্মৃতির গহন অবিরত।
আবার আসিবে ফির, অপেক্ষায় থেকে,
বসন্ত আসেনি ফিরে।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।