বাংলা—এক রূপকথার মেয়ে
- শাহ্ আলম আল মুজাহিদ
বাংলা এক কোমল নাম,
মুহূর্তেই অন্তরে জাগে;
কোমল তার ভাষা—
শ্রুতিমধুর লাগে।
যেন রূপের মাধুর্য
রূপসী পরীর মুখের গঠনে,
যেন অশ্রুধারা বহে
চিরকাল কলতানে।
বাংলা এক কিশোরী—
যার শোভায় ব্যাকুলতা,
শুনি পাখিদের গুঞ্জনে,
মৌ-মৌ গন্ধে মাতোয়ারা সর্বতা।
কালো চাদর গায়ে
ঝিকিমিকি জ্বালে আলো,
বাংলা এক ছোট মেয়ে—
যার চরণে লাল ঘুঙুর,
ললাটে জ্বলে আগুনের ভালো।
গোলা ভরা সোনার গহনা
সে রেখেছে ফেলে,
রোজ রোজ সাজে
রঙিন গৌরবে—
স্বাধীনতার আবেশ মেলে।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।