শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

50টি কবিতা  ·  17,017 বার পঠিত

কবি শাহ্ আলম আল মুজাহিদ ১৯৯৯ সালের ৪ঠা জুন জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার অন্তর্গত এক শান্তিপূর্ণ গ্রাম তিতারজান-এ। তাঁর পিতা জয়নাল আবেদীন একজন কৃষক, আর মাতা আনোয়ারা আক্তার একজন গৃহিণী। শিক্ষাজীবনের শুরুতে তিনি স্থানীয় ডেউটুকোন হাই ইস্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পাশ করেন। এরপর ভর্তি হন আবু আব্বাস ডিগ্রি কলেজ-এ, যেখানে ২০১৯ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি নেত্রকোনা সরকারি কলেজে অনার্স এ ভর্তি হন এবং ২০২৫ এ স্নাতক (অনার্স) সম্পন্ন করেন। কবিতা ও সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ ছাত্রজীবন থেকেই পরিলক্ষিত হয়। তাঁর লেখায় কাজী নজরুল ইসলামের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। বিদ্রোহ, প্রতিবাদ, এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। তিনি একাধারে সাহসী, স্পষ্টভাষী ও সমাজসচেতন কবি, যাঁর লেখনীতে সময় ও বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে ওঠে।

শাহ্ আলম আল মুজাহিদ এর কবিতা