ভুলো না আমায়

ভুলো না আমায়

- আব্দুল্লাহ আল নোমান

আমি জানি কিছু কথার ভুলে ,
গভীর হয়েছে তোমার মনোব্যথা ।
আমারই অসতর্ক উচ্চারণে ,
চূর্ণ হয়েছে তোমার অসম দৃঢ়তা ।
বুঝিনি সেদিন , উদাসীন মনে
কতটা গভীর সেই আঘাতের ছায়া ।

ক্ষমা চাওয়ার ভাষা জানা নেই
অভিমানের দেয়াল ভাঙাবে কোনদিন
ব্যাখ্যার কোনো আয়োজন নেই,
আছে শুধু সংশয় আর বিবেকের ঋণ।
অগোছালো আমি, নিঃশব্দ সেই
তোমার কষ্ট ছুঁয়ে খুঁজি ক্ষমা প্রতিদিন।

বন্ধু ভেবেছিলে, রাখতে পারিনি মান,
সে অপরাধের দায় একান্তই আমার।
আমারই ভুলে ভেঙেছে বাঁধন,
ছিল যা কিছু স্থির আর নির্মল ।
আজ কোনো দাবি রাখি না আর,
অনুতাপে লাঘব হোক তোমার বেদনার ভার।

যদি পারো , আমার ভুলকে দুর্বলতা ভেবো ,
ক্ষমার একটু খানি আলো দিও ।
হয়তো চিরদিন দূরেই থাকবো ,
তবু তোমার স্মৃতিতে ধরে নিও ।
তোমার শান্তিটুকুই চির প্রার্থনা তাই ,
রাখিও মনে, ভুলো না আমায় ।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।