মোঃ আবু তালেব এর দ্বিতীয় হাইকো

মোঃ আবু তালেব এর দ্বিতীয় হাইকো

- মোঃ আবু তালেব

১১.
মুঠোফোনের নীল পর্দা,
হাজারটা বার্তা আসে—
শুধু মানুষটাই একা।

১২.
একজোড়া ক্ষয়ে যাওয়া জুতো,
মাইলকে মাইল হেঁটে গেল—
গন্তব্য এলো না।

১৩.
খালি চালের ড্রাম,
ঢাকনাটা আটকে দিয়ে মা বলল—
‘আজ রাতে ভাত খাব না।’

১৪.
কাঠের হাতুড়ির সশব্দ আঘাত,
আইন জিতে গেল ঠিকই—
হেরে গেল মানুষ।

১৫.
বুটের কর্কশ আওয়াজ,
গলির নর্দমায় পড়ে রইল
একজোড়া রক্তমাখা চশমা।

১৬.
ফ্লাইওভারের পেল্লাই থাম,
নিচে জবুথবু শুয়ে থাকা
এক বিবর্ণ শৈশব।

১৭.
সার্টিফিকেটের নীল ফাইল,
ধুলো ঝাড়তে গিয়ে যুবক দেখল—
যৌবনটাই ক্ষয়ে গেছে।

১৮.
ট্রাফিকের লাল বাতি,
থেমে থাকা চাকার মতো
থমকে আছে হাজারটা স্বপ্ন।

১৯.
ফুটো ছাতার নিচে
নিজের কাঁধ ভিজিয়ে দিয়ে
সন্তানকে বাঁচাল পিতা।

২০.
মঞ্চে হাততালির তীব্র গর্জন,
একটুখানি মিথ্যার জন্য
পুরো হলরুম বিকিয়ে গেল।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।