বাড়িতে দাও গো তারে, স্বপ্নের প্রদীপ জ্বালিয়ে,
স্নেহ-মমতার পরশ দিও ভালোবাসায় আগলে নিয়ে।
কোমল প্রাণে স্বপ্ন বুনো আশার আলো জ্বালিয়া,
গড়ে তোলো দেশপ্রেমিক, আদর্শের পথে চালিয়া।
হ্যাঁ গো মা, এই সেই শিশু—দুরন্ত এক প্রাণ,
যার নয়নে দোলে সদা স্বপ্ন-সাগরের গান।
বাঁধনহারা বিহঙ্গসম চায় যে উড়িতে,
প্রকৃতির ওই অপার বুকে চায় হারিয়ে যাইতে।
নেই তো তাহার আকাঙ্ক্ষার কোনো অবসান,
অধিকার আর মুক্তির তরে জাগে তাহার প্রাণ।
এই সেই শিশু! মাগো, তুমি কি জানো?
তাহার বক্ষেই আগামীর স্বপ্নখানি বুনো।
কভু কেড়ো না তাহার ন্যায্য অধিকার,
রুদ্ধ করিও না স্বপ্নমাখা পথের দুয়ার।
যে আবদারে লুকায় শত সম্ভাবনার ভাষা,
তাহারে দিও স্নেহের পরশ, জোগাইও আশা।
মাগো, এ-ই তোমার জাতির দিশারী,
তাহার হাতেই উঠিবে স্বদেশের তরী।
কর্মের মহিমায় জয় করিবে ধরণী,
বিশ্বসভায় হইবে সে চিরবরণী।
তাহার কীর্তিতে রচিত হইবে ইতিহাস,
তাহার কণ্ঠে ধ্বনিবে মুক্তির উচ্ছ্বাস।
সেই শিশুর সম্মুখে প্রতিক্ষিত ভবিষ্যৎ,
নব সূর্যের আলো নামে তাহার পথের প্রান্তে।
অন্যায়-অত্যাচার করিবে প্রতিহত,
সত্যের আলোয় করিবে আঁধার পরাহত।
বিপদ আসিলেও হারিবে না সাহস,
দেশের তরে রাখিবে অটুট বিশ্বাস।
দেশমাতৃকার ডাকে হইবে অগ্রসর,
মানবতার জয়গানে মুখরিত করিবে স্বদেশের ঘর।
সেই শিশুরে হাঁকিছে উজ্জ্বল ভবিষ্যৎ,
দিগন্তজুড়ে বাজিছে আগামীর শঙ্খ।
তাহার স্বপ্নে জাগিবে নবীন প্রজন্ম,
তাহার কর্মে ফুটিবে স্বদেশের গৌরব।
আজ যে শিশু স্নেহের ছায়ায় লালিত,
কাল সে-ই হইবে জাতির গর্বে ভূষিত।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।