নির্মম বাস্তবতা

নির্মম বাস্তবতা

- কাজী মুয়িদ

এ কেমন বাস্তবতা?
যেখানে আছে শুধু দুঃখ,
যেখানে আজ নেই কোনো সুখ,
আছে কিছু ক্লিষ্ট মানুষের বুক।

এ এক দূষিত বাস্তবতা।
যেখানে পাপে শুধু ভরা,
যেখানে আজ অসৎ নগরী গড়া,
সুখ চাইলে উপায় শুধু মরা।

এ এক করুণ বাস্তবতা।
যেখানে নারীরা হয়েছে নষ্ট,
যেখানে আজ পুরুষেরা পথভ্রষ্ট,
আছে পদে পদে শুধু কষ্ট।

এ এক ভয়ানক বাস্তবতা।
যেখানে ভুলেছে সবাই ধর্ম,
যেখানে আজ হচ্ছে অসৎ কর্ম
এবং সবাই ভুগছে সবের মর্ম।

এ এক জঘন্য বাস্তবতা,
এ এক বেদনাদায়ক বাস্তবতা,
এ এক উত্তরহীন বাস্তবতা।
এ এক নির্মম বাস্তবতা।


শেয়ার করুন:

মন্তব্য করুন

মন্তব্য করতে হলে লগইন করুন।


মন্তব্যসমূহ (0)

এখনো কোনো মন্তব্য নেই।