অন্বেষণ / বকুল বৈরাগী।
নিত্যনতুন ছলাকলা, কথার প্যাঁচে, ভুলিয়ে মন
কেষ্টা তাতেই যায় যে গলে, সব ভুলে সে কিছুক্ষণ
কেষ্টা'রা তাই কষ্ট যে পায়
সব খানেতে তবুও সে যায়
কোনটা সঠিক কোনটা বেঠিক, চলছে রোজিই অন্বেষণ।
ডীপ ফ্রীজে রোজ জমছে বরফ, ঠান্ডা ছাড়া চলছেনা
এই গরমে কেষ্টা দেখি, তোষামোদে ও গলছেনা
জঞ্জাল রোজ ঘাঁটছে যতো
মুখোশ পরা মানুষ কতো
সব বুঝেও করছে হজম, সব জেনেও বলছে না।
কেষ্টা বড়ই সাধাসিধে, বরফ গলেই হচ্ছে জল
মুখোশ পরা কতো মানুষ নিত্যনতুন করছে ছল
নিজের খুশি বিলিয়ে দিয়ে,
হাঁটছে যাদের সঙ্গে নিয়ে
তারাই দেখি ঝুলিয়ে গাজর, তৈরি করে খুড়োর কল।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।