মূর্খের ভেতর মূর্খতা দেখিনা
মূর্খতা আজ ভর করেছে শিক্ষিতের উপর !
অজ্ঞতা আছে মূর্খতা নেই, মূর্খের ভেতর।
অন্ধের হাতে বন্দি এই সমাজের চাবি
পদে-পদে পদদলিত আজ
আলোকিত প্রাণের দাবি।
নিখিলবিশ্ব জুড়েও এখন কৃত্রিম অন্ধকার।
বিশ্বমাতার গলে পরা অভিশাপের মালা,
মুক্তির আশে গুমড়ে কাঁদে বুকে নিয়ে জ্বালা।
মন্তব্য করুন
মন্তব্য করতে হলে
লগইন
করুন।
মন্তব্যসমূহ (0)
এখনো কোনো মন্তব্য নেই।